এই সিজনে ব্যার্থ হয়েও হাল ছাড়ছেন না রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। সামনের সিজনে যেকোনো মূল্যে দলে ভেড়াতে চান কিলিয়ান এমবাপ্পেকে।
১৪৫ মিলিয়ন ইউরোতে পিএসজিতে যোগ দেওয়া কিলিয়ান এমবাপ্পে তার চুক্তির শেষ বছরে আছেন। আগামী বছরের জুনে শেষ হবে চুক্তি। ঠিক সেই সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে রিয়াল মাদ্রিদকে। পিএসজির দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশজুড়েই আছেন ২২ বছর বয়সী এই ফরোয়ার্ড।তাই ক্লাব থেকে চুক্তি নবায়নের কথাও বলা হচ্ছে। তবে গুঞ্জন উঠেছে ,পিএসজিতে খুশি নেই তিনি ,সামনের মৌসুমেই পিএসজি ছাড়বেন।
অন্যদিকে, রিয়াল প্রেসিডেন্ট পেরেজ হয়তো এমন একটা সুযোগেরই অপেক্ষায় ছিলেন। এমবাপ্পের বাজার মূল্য প্রায় দু'শো মিলিয়ন ইউরোর কাছাকাছি। কিন্তু চুক্তির শেষ বছরে থাকায়, ১০০ থেকে ১২০ মিলিয়ন ইউরোতেই তাকে পেয়ে যেতে পারে রিয়াল। এমবাপ্পে নতুন চুক্তি স্বাক্ষর না করলেও, আগামী মৌসুমে ফ্রি ট্রান্সফারে যোগ দিতে পারবেন যে কোনো দলে। তবে সেই দলটি রিয়াল মাদ্রিদ নাকি অন্য কেউ ,সেটা জানতে অপেক্ষা করতে হবে ২০২২ সালের জুন পর্যন্ত।
