নেত্রকোণার আটপাড়ায় এখন শারদীয় দুর্গাপূজার হাওয়া বইছে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব উপলক্ষে উপজেলার ৪০ টি মন্দিরের মণ্ডপে শুরু হওয়া প্রতিমা তৈরির কাজ প্রায় সম্পন্ন। শেষ সময়ে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পী ও আয়োজকেরা।
উপজেলার বিভিন্ন মন্দির ঘুরে দেখা গেছে আটপাড়ার বেশির ভাগ মন্দিরগুলোতে প্রতিমা তৈরির কাজ সম্পন্ন৷ বাকি শুধু রংতুলির কাজ৷ এবছর ১১ অক্টোবর মহাষষ্ঠীতে দেবী বোধনের মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। চলবে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত।
এবছর দেবী দুর্গা ঘোটকে (ঘোড়া) চড়ে পৃথিবীতে আসবেন। পূজার সকল আনুষ্ঠিকতা শেষে দোলায় চড়ে কৈলাশে ফিরবেন। ঢাকের বাজনা, উলুধ্বনি আর আরতীতে মুখরিত হয়ে উঠবে আটপাড়ার পাড়া-মহল্লা থেকে গ্রাম।
ইতোমধ্যে মন্দিরগুলোতে খঁড় ও মাটি দিয়ে পরম যত্নে গড়ে উঠছে প্রতিমা। এখন চলছে দোঁ-আঁশ মাটির কাজ। আর এসব প্রতিমা তৈরিতে দম ফেলার ফুসরত নেই প্রতিমা শিল্পীদের। এরপর রং তুলির টানে প্রতিমাগুলো ফুটিয়ে তুলতে ব্যস্ত হয়ে পড়বেন প্রতিমা শিল্পীরা। দেবী মা দুর্গা তার সাথে বিদ্যার দেবী স্বরসতী, ধন সম্পদের দেবী লক্ষ্মী এবং তার সাথে দেবতা কার্তিক ও গনেশসহ নানা দেব-দেবীর প্রতিমার রূপকে ফুটিয়ে তুলছেন নিপুণ হাতের ছোঁয়ায়।
এ বছর একেকজন প্রতিমা শিল্পীরা ৪ থেকে ৮টি করে প্রতিমা তৈরি করেছেন। তবে করোনাকালীন সময়ে চাহিদার তুলায় মজুরি কম পেলেও উৎসাহী হয়ে এ কাজ করছেন তারা অ
প্রতিমা শিল্পী দেবাশীষ পাল জানান, পূজা শুরুর দিন পর্যন্ত রং এর কাজ করতে হবে তাদের। এবার তিনি ৪টি প্রতিমা তৈরি করেছেন। এবার প্রতিমা তৈরির কাজ শুরু করি ৭ ভাদ্র। প্রতিমা তৈরির কাজ শেষ হলেও বাকি রঙতুলির কাজ।
তিনি আরও জানান, ছোট প্রতিমা তৈরি করতে ১০,০০০ এবং বড় প্রতিমা তৈরিতে ১৫,০০০ টাকা খরচ হয়৷
আয়োজক দীলিপ সরকার জানান, ইতোমধ্যে আমরা সরকার ও পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির নির্দেশনা পেয়েছি। পূজা উদযাপনে স্বাস্থ্য বিধি মানা হবে।
পূজা উদযাপন পরিষদ, আটপাড়া উপজেল শাখার সাধারণ সম্পাদক অমল দত্ত বলেন, এবার উপজেলায় ৪০ টি পূজা মন্ডবে পূজা উদযাপন করা হবে। প্রতিটি মন্দিরে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়েছে। এবার আটপাড়ার সোনাজুর কালীবাড়ি গোপাল ঠাকুরের আশ্রম, লুনেশ্বর, বানিয়াজান, মধুয়াখালী, সোনাজুর বাজারসহ ৪০টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
তবে প্রতিবার নাজিরগঞ্জ বাজারের কাচারীবাড়ি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হলেও এবার অনিবার্য কারনে তা হচ্ছে না।
