নিখোঁজের পরদিন পুকুরে মিলল বাকপ্রতিবন্ধী শিশুর মরদেহ

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধিঃ 

পঞ্চগড়ের আটোয়ারীতে বাবার বন্ধুর বাড়িতে বেড়াতে এসে সোহানা (৮) নামে এক শিশু নিখোঁজের পরদিন পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা। সোহানা দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার গোপালগঞ্জ এলাকার রাজু ইসলামের মেয়ে। 



বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালে উপজেলার বলরামপুর ইউনিয়নের উত্তর বলরামপুর এলাকার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


পরিবার ও স্থানীয় জানান, সোহানা বাকপ্রতিবন্ধী। সে তার বাবার সঙ্গে বাবার বন্ধু উত্তর বলরামপুর গ্রামের রাজুর বাড়িতে বেড়াতে এসেছিলো। গত বুধবার দুপুরে খেলতে বের হয়ে নিখোঁজ হয় সে। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও পাননি। এদিকে আজ বৃহস্পতিবার সকালে স্থানীয়রা বাড়ির পাশের একটি পুকুরে সোহানার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে।


আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

Post a Comment

Previous Post Next Post