৫৫০ বাংলাদেশি নারী কর্মী নেবে জর্ডান

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোসেল)-এর মাধ্যমে সরকারিভাবে ৫৫৫ জন নারী কর্মী নিয়োগ দেবে জর্ডান। 



মঙ্গলবার (১৪ মার্চ) বোয়েসেলের ওয়েবসাইটে এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জর্ডান তাদের ৪টি পৃথক গার্মেন্টস কোম্পানির মেশিন অপারেটর পদে ৫৫৫ নারী কর্মী নিয়োগ দেয়া হবে। এরমধ্যে জিআইএ অ্যাপারেল গারমেন্টস কোম্পানিতে ৩০০, ক্লাসিক ফ্যাশন কোম্পানিতে ১২৫, এলজে ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে ৯০এবং এপিক ডিজাইনারস লিমিটেড কোম্পানিতে ৪০ কর্মী নিয়োগ দেয়া হবে।


দৈনিক ৮ ঘন্টা ও সপ্তায় ৬ দিন এবং ওভারটাইমসহ কাজের বিনিময়ে এই কর্মীদের মাসিক বেতন ১২৫ জর্ডানিয়ান দিনার। যা বাংলাদেশি মুদ্রায় ১৮ হাজার টাকার অধিক। চাকরির মেয়াদ ৩ বছর, যা নবায়ন যোগ্য। বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্মীদের থাকা-খাওয়া, প্রাথমিক চিকিৎসা, যাতায়াতে পরিবহন খরচ ও চাকরিতে যোগদানের এবং তিন বছর চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া বহন করবে নিয়োগদাতা কোম্পানি।



বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অনলাইনে আবেদন ও সরসরি সাক্ষাতের পর প্রথম পর্যায় নির্বাচিতদের মিডিক্যাল ফি বাবদ ১ হাজার টাকা ও ফিঙ্গার প্রিন্টের জন্য ২২০ টাকা খরচ হবে। এছাড়া লাগছেনা আর কোনো বাড়তি খরচ। আগ্রহী প্রার্থীদের সাক্ষাতের জন্য (১৭মার্চ) শুক্রবার সকাল ৮টার মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ মিরপুর দারুসসালাম রোডে অবস্থিত শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা টেকনিক্যাল ট্রেইনিং সেন্টারে উপস্থিত থাকতে হবে।


শুধুমাত্র জিআইএ অ্যাপারেল গারমেন্টস কোম্পানিতে সাক্ষাতের জন্য (১৭- ১৮মার্চ ) শুক্রবার ও শনিবার সকাল ৮টার মধ্যে মিরপুর দারুসসালাম রোডে অবস্থিত শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা টেকনিক্যাল ট্রেইনিং সেন্টার এবং বোয়েসেল অফিস প্রবাসী কল্যাণ ভবন (৫ম তলা ), ৭১-৭২ ইস্কাটন গার্ডেন, রমনা, ঢাকা উপস্থিত থাকতে হবে।


আগ্রহী প্রার্থীকে অবশ্যই ২০ থেকে ৩৯ বছর বয়েসের হতে হবে। সাক্ষাতের সময় যা যা সাথে রাখতে হবেঃ ৪ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, মূল পাসপোর্ট ও মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের ১ সেট রঙিন ও ৪ সেট সাদা কালো ফটোকপি, বর্তমান অফিসের পরিচয়পত্র/হাজিরা কার্ড, শিক্ষাগত যোগ্যতা কিংবা অভিজ্ঞতার সার্টিফিকেট থাকলে তা সাক্ষাতের দিন সঙ্গে করে নিয়ে যেতে হবে।


এছাড়া বিস্তারিত জানতে বোয়েসেল’র ওয়েবসাইট ভিজিট করতে পারেন এবং সরাসরি যোগাযোগের ঠিকানা: প্রবাসী কল্যাণ ভবন (৫ম তলা ), ৭১-৭২ ইস্কাটন গার্ডেন, রমনা, ঢাকা-১০০০। অনলাইন আবেদন লিংক: https://forms.gle/bWqCTvVYhiwLwVCRA যোগাযোগ নাম্বারঃ ফোনঃ +৮৮-০২-৪৮৩১৯১২৫ ও ৮৪৩১৭৫১৫ (পিএবিএক্স) ইমেইলঃ info@boesl.gov.bd / md@boesl.gov.bd ওয়েবঃ www.boesl.gov.bd

Post a Comment

Previous Post Next Post