সামরিক পরিভাষায় প্রায়ই 'ক্ষেপণাস্ত্র' ও 'মিসাইল' শব্দ দুটি একে অপরের সমার্থক হিসেবে ব্যবহার করা হলেও, বাস্তবে এই দুইয়ের মাঝে রয়েছে সূক্ষ্ম পার্থক্য।
বিশেষ করে সামরিক প্রযুক্তি ও প্রতিরক্ষা বিশ্লেষণে এই পার্থক্য জানা জরুরি।
ক্ষেপণাস্ত্র মূলত একটি বাংলা শব্দ, যার দ্বারা বোঝানো হয় যেকোনো ধরনের নিক্ষেপযোগ্য অস্ত্র। এটি হতে পারে রকেট, কামানের গোলা কিংবা দূরপাল্লার বিস্ফোরকবাহী অস্ত্র।
অন্যদিকে, মিসাইল (Missile) শব্দটি এসেছে ইংরেজি থেকে, যা সাধারণত নির্দেশনাযুক্ত ক্ষেপণাস্ত্র বোঝাতে ব্যবহৃত হয়। অর্থাৎ, মিসাইল নিজস্ব নিয়ন্ত্রণ ব্যবস্থা ব্যবহার করে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে সক্ষম। এতে থাকে জিপিএস, ইনফ্রারেড বা রাডার গাইডেন্স সিস্টেম।
বিশেষজ্ঞদের মতে—
প্রতিটি মিসাইলই ক্ষেপণাস্ত্র, কিন্তু প্রতিটি ক্ষেপণাস্ত্র মিসাইল নয়।
উদাহরণস্বরূপ, ভারতীয় 'আগনি' বা মার্কিন 'টমাহক' একটি মিসাইল, কারণ এগুলো নির্দিষ্ট গাইডেন্স অনুযায়ী লক্ষ্যে পৌঁছায়। তবে সাধারণ আর্টিলারি শেল বা রকেট ক্ষেপণাস্ত্র হলেও মিসাইল নয়।
আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের দৃষ্টিতে, এই পার্থক্য বোঝা শুধু প্রযুক্তিগত জ্ঞান নয়, আধুনিক যুদ্ধক্ষেত্রে সচেতনতারও অংশ।
.jpeg)