ইরানে ইসরাইলের হামলা নিয়ে নিজের অবস্থান পাল্টালেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সাম্প্রতিক ইসরাইলি হামলার পর হঠাৎ করেই নিজের অবস্থান পাল্টেছেন।


হামলার পর তিনি এখন এটিকে ‘চমৎকার’ বলে অভিহিত করেছেন।

তবে হামলার আগে তিনি ইসরাইলকে এই পদক্ষেপ না নিতে পরামর্শ দিয়েছিলেন, কারণ এতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান পারমাণবিক আলোচনা ভেস্তে যেতে পারে বলে আশঙ্কা করেছিলেন তিনি।

‘ট্রুথ সোশাল’-এ এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরান যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ভবিষ্যতে আরও ভয়াবহ হামলার ইঙ্গিতও দেন তিনি। পাশাপাশি ইরানকে আলোচনায় ফিরে আসার আহ্বান জানান ট্রাম্প।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই অবস্থান পরিবর্তন তার নীতিতে অসঙ্গতির ইঙ্গিত দেয়। তিনি প্রেসিডেন্ট হওয়ার আগে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়ে জনগণের সমর্থন পেয়েছিলেন। তবে প্রেসিডেন্ট হওয়ার পর সময় সময় তিনি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছেন।

অনেকের মতে, ট্রাম্প এমন একটি অবস্থানে রয়েছেন, যেখানে তিনি কখনো শান্তিপ্রিয় কূটনীতিকের, আবার কখনো আগ্রাসী নেতৃত্বের ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন। ফলে তার প্রকৃত কৌশল কী, সেটি এখনও অস্পষ্ট। তবে ট্রাম্প হয়তো সেই বক্তব্যই বেছে নিচ্ছেন, যা কোনো নির্দিষ্ট সময় বা পরিস্থিতিতে বেশি আলোচনার জন্ম দিবে।

Post a Comment

Previous Post Next Post