তেঁতুলিয়ায় মানসিক প্রতিবন্ধী নারী ধর্ষণের অভিযোগ, গ্রেফতার চার

পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় মানসিক ভারসাম্যহীন এক নারীকে ধর্ষণের অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। 

বুধবার (১৯ নভেম্বর) সকালে স্থানীয়রা তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

আটক ব্যক্তিরা হলেন- বগুড়ার সদরের মানিকচর এলাকার মিন্টু মিয়ারের ছেলে মো. হাসান (১৮), একই উপজেলার নামুজা এলাকার পলাশের ছেলে রাজিব (২০), শিবগঞ্জ থানার হরিপুর এলাকার মানিকের ছেলে হানিফ (২০) এবং চাদিনা দক্ষিণপাড়া এলাকার মালেক মিয়ারের ছেলে সোহেল। তারা সবাই ট্রাক চালক ও শ্রমিক হিসেবে কাজ করেন বলে জানা গেছে।

স্থানীয়দের বরাতে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে বন্দরের প্রথম গেট এলাকায় ওই নারীকে নিয়ে আসেন তারা। পরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা ও ধর্ষণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ ওঠে। রাত ৩টার দিকে বন্দরের নিরাপত্তা প্রহরীরা তাদের আটক করেন এবং পরে তেঁতুলিয়া মডেল থানায় হস্তান্তর করেন।

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুসা মিয়া জানান, মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি ধর্ষণ মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Post a Comment

Previous Post Next Post