ট্যুর টিম বিডি (Tour Team BD): নাগরিক শত ব্যস্ততার যাতাকলে পড়ে হাঁপিয়ে উঠেন সবাই। সময় পেলেই দু-এক দিন ঘুরে বেড়ানোর ইচ্ছে জাগে। কিন্তু পরিকল্পনার অভাবে সাপ্তাহিক ছুটিও অগোছালো ভাবে কাটে অনেকের। সময়ের অভাবে যারা আপনজনদের সাথে সুন্দর সময় কাটানো থেকে বঞ্চিত হচ্ছেন তাদের জন্যই এই আয়োজন। চলুন প্রথমে জেনে নেয়া যাক ঢাকার কাছে একদিনে ঘুরে আসা যায় এমন একটি রিসোর্ট ‘জল ও জঙ্গলের কাব্য’ সম্পর্কে।
পুবাইলে অবস্থিত 'জল ও জঙ্গলের কাব্য' রিসোর্ট অনেকের কাছে পাইলট বাড়ি হিসেবে পরিচিত। ভূমিকে অবিকৃত রেখে আরো প্রাকৃতিক করা হয়েছে ডিজাইনারের নিপুণ ছোঁয়ায়। জোছনা দেখতে চাইলে ঘুরে আসতে পারেন 'জল ও জঙ্গলের কাব্য' থেকে। বিলের ওপর জোছনার আলো এক অন্য রকম অনুভূতি দিবে আপনাকে। অল্প খরচে সারাদিন ঘুরে আসার জন্য এর চেয়ে ভাল জায়গা হবে না। প্রাকৃতিক গাছপালা আর শান্ত বিলের পারে বসে কাটিয়ে দিতে পারেন একটি দিন। ঢাকার আশেপাশে একদিনের মধ্যে ঘুরে আসার জন্যে এরচেয়ে ভালো জায়গা খুব কমই পাবেন।
হারিয়ে যাবার আগেই যারা আরো কিছুদিন ছুঁয়ে দেখতে চান অনাবিল সবুজ, মাছের দেখা নাই তবু বড়শি হাতে বসে থাকতে চান নিস্তরঙ্গ দুপুরে তাদের জন্য অপেক্ষায় আছে 'জল ও জঙ্গলের কাব্য'। এক নিভৃতচারী মানুষের স্বপ্নসাধ বলা যায় এই আয়োজন। ঢাকার অদূরে পূবাইলে ৯০ বিঘা জমির উপর গড়ে উঠেছে একটুকরো গ্রাম। বাঁশ আর পাটখড়ির বেড়া, উপরে ছনের ছাউনি, সামনে দিগন্ত বিস্তৃত জলের নাচন! এটা তেমন আধুনিক জায়গা নয় কিন্তু পরিচ্ছন্ন এবং গ্রাম-বাংলার একটা ছোঁয়া আছে এর আদলে।
জল ও জঙ্গলের কাব্য পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে গড়ে তোলা। এর ঘরগুলো বাঁশ-বেড়ার। বেলাই বিল অর্থাৎ ওয়াটার বডিকে কেন্দ্রীয় চরিত্র রেখে তৈরি করা হয়েছে 'জল ও জঙ্গলের কাব্য'। নিজস্ব জমির শাক-সবজি ও ধান দিয়ে খাবার তৈরি হয়। বিল থেকে মাছও ধরা হয়। সকালে চালগুঁড়ার রুটির কথা অনেকে মনে রাখেন। রিসোর্ট কর্মীরা পেশাদার, তবে বাণিজ্যিক নয়।
ট্যুর টিম বিডির সাথেই থাকুন। ট্যুর টিম আসছে এমন সব স্থানের ভিডিও সহ গল্প নিয়ে। ভালো লাগলে শেয়ার করুন। ধন্যবাদ।
www.facebook.com/tourteambd

Tags
ট্যুর টিম বিডি

✌
ReplyDelete