ময়মনসিংহ সীমান্ত দিয়ে শিশুসহ ৯ জনকে পুশ ইন করেছে বিএসএফ

ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে দুই শিশুসহ ৯ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী  বিএসএফ। 


শুক্রবার(১৩ জুন) ময়মনসিংহ ৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের আওতাধীন মুন্সিপাড়া ক্যাম্পের নায়েক সুবেদার মো খায়রুল ইসলাম ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার (১২ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার মুন্সিপাড়া বিওপি এলাকায় দিয়ে পুশ ইন করা হয়। 

নায়েক সুবেদার মো খায়রুল ইসলাম ইসলাম বলেন পুশইন করা ৯ জন দীর্ঘদিন যাবত ভারতের চেন্নাইয়ে বসবাস করে কাজ করছিলো তারা। কিন্তু সম্প্রতি তাদের বাংলাদেশে চলে যেতে ভয়ভীতি দেখায় ভারতীয়রা।এমতাবস্থায় তারা বাংলাদেশ আসার চেষ্টা করলে ভারতীয় পুলিশ আটক করে ধোবাউড়া সীমান্তের মুন্সিপাড়া বিওপি এলাকা দিয়ে তাদের পুশ ইন করা হয়। পরে বিজিবির নজরে আসলে দুই শিশুসহ ৯ জনকে হেফাজতে নেয়। তারা সবাই বাংলাদেশের নাগরিক এদের মধ্যে   একজনের বাড়ী ধোবাউড়া উপজেলা এবং অধিকাংশের বাড়ী খুলনা জেলার। 

নায়েক সুবেদার মো. খায়রুল ইসলাম আরও বলেন বর্তমানে তারা আমাদের ক্যাম্পে রয়েছে। তাদেরকে ধোবাউড়া থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।

এর আগে গত ২ জুন  একই সীমান্ত  দিয়ে ১২ জনকে পুশ ইন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এবং হালুয়াঘাট উপজেলার সূর্যপুর ক্যাম্পের সীমান্ত এলাকায় দিয়ে আরও ১০ জনকে পুশ ইন করে বিএসএফ।

1 Comments

Previous Post Next Post