ফুলবাড়ীতে এক শিশুকে ধর্ষণের চেষ্টায় ১ যুবককে
গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) সকালে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের সীমান্তঘেষা বিদ্যাবাগিস গ্রামে এ ঘটনা ঘটে।
জানাযায়, ৫ বছর বয়সি এক শিশুকে জাম খাওয়ানোর লোভ দেখিয়ে সুপারি বাগানে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশু বাচ্চাটির চিৎকার শুনে সময়স্থানীয় লোকজন এসে অভিযুক্ত যুবককে আটকের পর উত্তমাধ্যমের মধ্য দিয়ে পুলিশে সোর্পদ করেছেন। পরে এ ঘটনায় শিশুটির মা এ ঘটনায় বাদী হয়ে দুপুরে ফুলবাড়ী থানায় একটি মামলা করে। গ্রেপ্তারকৃত যুবক হাবিবুর রহমান বাবু (২৮) বিদ্যাবাগিস গ্রামের সাইফুর রহমানের ছেলে।
ফুলবাড়ী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান শিশুর মা বাদী হয়ে ফুলবাড়ী থানায় একটি নারী শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছে।
Tags
News
