২০২৫-২৬ অর্থবছরের জুলাই মাসের প্রথম ১২ দিনে রেমিট্যান্স এসেছে প্রায় ১ হাজার ৭১ মিলিয়ন মার্কিন ডলার।
রোববার (১৩ জুলাই) এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক (বিবি)।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুসারে, এই সময়ে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের দৈনিক গড় ৮৯.২৫ মিলিয়ন ডলার।
এর আগে সদ্যবিদায়ী ২০২৪-২৫ অর্থবছরের শেষ মাস জুনে প্রবাসী বাংলাদেশীরা ব্যাংকিং চ্যানেলে দেশে পাঠিয়েছেন প্রায় প্রায় ২৮১ কোটি ৮০ লাখ (২.৮২ বিলিয়ন) ডলারের রেমিট্যান্স। দেশী মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩৪ হাজার ৪০৪ কোটি টাকার বেশি। আর প্রতিদিন গড়ে দেশে এসেছে ৯ কোটি ৪০ লাখ ডলার বা ১ হাজার ১৪৭ কোটি টাকা।
Tags
এক্সক্লুসিভ
.jpg)