রুমিন ফারহানা'র কটাক্ষ: হাসনাত আব্দুল্লাহকে বললেন 'ফকিন্নির বাচ্চা'

 বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর মধ্যে কথার লড়াই চরমে উঠেছে।


হাসনাত আব্দুল্লাহ রুমিন ফারহানাকে “বিএনপির আওয়ামী লীগ বিষয়ক অন্যতম সম্পাদক” বলে কটাক্ষ করেন। এর জবাবে রুমিন ফারহানা সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে তাকে “ফকিন্নির বাচ্চা” বলে সম্বোধন করেন। পাশাপাশি তিনি হাসনাতের আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে বিভিন্ন ছবি ও প্রমাণ পোস্টে যুক্ত করেন।

সোমবার (২৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে রুমিন লেখেন— “এটা ওই ফকিন্নির বাচ্চাটা (হাসনাত আব্দুল্লাহ) না, যে আমাকে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলেছে?” তার এই পোস্ট ইতোমধ্যেই ভাইরাল হয়েছে এবং ব্যাপকভাবে শেয়ার হচ্ছে।

এর আগে রবিবার (২৪ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের শুনানিতে বিএনপি ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও মারধরের ঘটনা ঘটে। ঘটনার পর হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, রুমিন ফারহানা বিএনপির “আওয়ামী লীগ বিষয়ক সম্পাদকদের” অন্যতম।

Post a Comment

Previous Post Next Post