কুড়িয়ে পাওয়া দুই লাখ ৮০ হাজার টাকা মালিককে ফিরিয়ে দিলেন ভ্যান চালক

দুই লাখ ৮০ হাজার টাকা রাস্তায় কুড়িয়ে পেয়ে ১৭ দিন নিজের কাছে গচ্ছিত রাখেন ভ্যান চালক। টাকা নিজের কাছে রেখে মনে মনে মালিককে খোঁজতে থাকেন ভ্যান চালক আব্দুল খালেক। লোকমুখে টাকার মালিক ইউপি সদস্য সিরাজুল ইসলামের ঠিকানা জানতে পেরে ১২ কিলোমিটার রাস্তা ভ্যান চালিয়ে  বাড়িতে গিয়ে ফেরত দেন।



রবিবার (২৫ আগস্ট) রাতে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাঙামাটিয়া ইউনিয়নে এমন ঘটনা ঘটে।

গত ৭ আগস্ট গারোবাজার টু ফুলবাড়িয়া সড়কে ২ লাখ ৮০ হাজার হারিয়ে ফেলেন। পরে রবিবার (২৫ আগস্ট) রাতে ইউপি সদস্য সিরাজুল ইসলামের কাছে টাকা বুজিয়ে দেন।

সুত্র জানায়, জেলার ফুলবাড়িয়া উপজেলার রাঙামাটিয়া ইউনিয়নের ইউপি সদস্য সিরাজুল ইসলাম টাঙ্গাইল জেলার ঘাটাইল গারোবাজার আড়তে ডিম বিক্রি করে বাড়ি ফেরার পথে গারোবাজার থেকে ফুলবাড়িয়া সড়কে ২ লাখ ৮০ হাজার হারিয়ে ফেলেন। পরে টাকার সন্ধানে বিষয়টি নিয়ে ওই এলাকার বিভিন্ন লোকজনের সঙ্গে কথা বলেন সিরাজুল ইসলাম। দীর্ঘক্ষণ খোঁজাখোঁজি করেও টাকার কোন হদিস না পেয়ে নিজ বাড়ি ফিরেন তিনি। 

এদিকে, ওইদিনই গারোবাজার এলাকার ভ্যান চালক আব্দুল খালেক গারোবাজার থেকে ফুলবাড়িয়া সড়কের মাথায় পড়ে থাকা টাকা কুড়িয়ে পায়। টাকার মালিককে খুঁজে না পাওয়ায় তার কাছেই টাকাগুলো গচ্ছিত রেখে দেয় ওই ভ্যান চালক। পরে লোকমুখে মালিকের সন্ধান পেয়ে ১২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তার বাড়ি এসে টাকাগুলো ফেরৎ দেন তিনি। 

১৭ দিন পরে রোববার রাতে সেই হারানো টাকা ফেরত পেয়ে খুশিতে আত্নহারা হয়ে ওঠে ইউপি সদস্য সিরাজুল ইসলাম। পরে তিনি খুশিতে ওই ভ্যান চালককে পুরস্কার হিসেবে ৩০ হাজার টাকা প্রদান করেন।

ভ্যান চালক আব্দুল খালেক বলেন, টাকার প্রকৃত মালিককে টাকাগুলো ফিরিয়ে দিতে পারায় খুবই আনন্দ পাচ্ছি, যা ভাষায় প্রকাশ করতে পারবো না।

রাঙ্গামাটিয়া গ্রামের মোনায়েম বিল্লাহ বলেন, এখনো অনেক ভালো মানুষ দুনিয়ায় বসবাস করে। তা না হলো ভ্যানওয়ালা টাকা বাড়িতে পৌঁছে দিতোনা। ভ্যানওয়ালা অনেক মহৎ পরিচয় দিয়েছেন।

ইউপি সদস্য সিরাজুল ইসলাম জানান, টাকাগুলো পাওয়ার আশা ছেড়েই দিয়ছিলাম। ভ্যানওয়ালা আমাকে খুঁজে বের করে বাড়িতে টাকা নিয়ে আসেন। আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

Post a Comment

Previous Post Next Post