ভালুকায় ট্রাকের চাপায় অজ্ঞাত মহিলার মৃত্যু

ময়মনসিংহের ভালুকায় মহাসড়কে ট্রাকের চাপায় অজ্ঞাত এক মহিলার মৃত্যু হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারী) রাত ৮টার দিকে উপজেলার কাঠালি উর্বি সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়ক পারাপারের সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি।

খবর পেয়ে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ভালুকা সরকারি হসপিটালে পাঠায়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ।

Post a Comment

Previous Post Next Post